
কুষ্টিয়ায় পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন
প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ২২:২২

ঝিনাইদহের শৈলকুপায় সালিশি বৈঠকে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার বড়মৌকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাদকসেবী সন্দেহে উপজেলার বড়মৌকুড়ি গ্রামে শাওন হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশ। ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি নেগেটিভ এলে তাকে ছেড়ে দেয় পুলিশ। ওই গ্রামের শামীম হোসেন নামে এক যুবক মাদকের বিষয়ে শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে গ্রামে সালিশে বসেন। শালিস চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘সালিশ চলাকালে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।’