
রামপাল থানার ওসি রাজিব মারা গেছেন
প্রতিবেদক, নাটোর
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১৮:১৩

ফেসবুকে নারী সেজে প্রবাসীকে বিয়ে করা তরুণ শান্ত আলী। ছবি সংগৃহীত
ফেসবুকে সুমাইয়া আক্তার অর্থাৎ মেয়ে পরিচয়ে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নাটোরের লালপুরের তরুণ শান্ত আলী। পরে মোবাইল ফোনে ‘বিয়ে’ করে প্রায় চার মাস স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখেন। বিভিন্ন অজুহাতে ওই প্রবাসীর কাছ থেকে বিকাশে নেওয়া হয় তিন লাখের বেশি টাকা। পরে শান্ত পুলিশের হাতে আটকের পর ওই প্রবাসী জানতে পারেন ‘সুমাইয়া আক্তার’ নামে তার স্ত্রী আসলে পুরুষ।
বুধবার সকালে উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, ঢাকার ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। প্রায় ছয় মাস আগে ‘সুমাইয়া আক্তার’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তাঁর সঙ্গে যোগাযোগ শুরু হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার মাস আগে মোবাইল ফোনে ‘বিয়ে’ করে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখেন তারা।
এ সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন অজুহাতে ওই প্রবাসীর কাছ থেকে তিন লাখের বেশি টাকা নেওয়া হয়। প্রতারণা বিশ্বাসযোগ্য করতে শান্ত আলী তার বাবাকে ‘শ্বশুর’ পরিচয়ে ওই প্রবাসীর সঙ্গে কথা বলাতেন বলেও জানিয়েছে পুলিশ।
আটকের পর থানায় জিজ্ঞাসাবাদের সময় শান্ত আলীর মুঠোফোনে ওই প্রবাসী ফোন করেন। তখন পুলিশ তাঁকে জানায়, এত দিন যার সঙ্গে তিনি প্রেম ও বিয়ের সম্পর্ক বজায় রেখেছেন, সেই ‘সুমাইয়া’ আসলে একজন পুরুষ। বিষয়টি জানতে পেরে তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।