
ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ ছাড়ল বাংলাদেশ প্রতিনিধিদল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৫:৩৬

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত অভাবী মানুষদের কাছে সুবিধা পৌঁছে দিতে কিছু শর্ত আরোপ করা হয়েছে।
দেশের অতি দরিদ্র ও নিম্নবিত্তদের আর্থিক সুরক্ষায় চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির খসড়া ও তালিকা চূড়ান্তকরণের কাজ চলছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ অনুযায়ী প্রায় ২ কোটি নারী পরিবার প্রধানকে মাসিক নগদ আর্থিক সহায়তা দেওয়া হলেও নির্দিষ্ট আট বৈশিষ্ট্যের পরিবার বা ব্যক্তিকে এর বাইরে রাখা হয়েছে (Exclusion Criteria)।
নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, প্রকৃত অভাবী মানুষদের কাছে সুবিধা পৌঁছে দিতে এবং স্বচ্ছতা বজায় রাখতে কঠোর কিছু শর্ত আরোপ করা হয়েছে।
১. নির্ধারিত আয়ের চেয়ে সচ্ছল পরিবার:
সরকার নির্ধারিত প্রক্সি মিন্স টেস্ট (PMT) স্কোরের ঊর্ধ্বসীমার অতিরিক্ত স্কোর প্রাপ্ত সচ্ছল, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারগুলো এই সুবিধা পাবে না।
২. সরকারি চাকরিজীবী পরিবার:
পরিবারের মনোনীত নারী প্রধান যদি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়মিত বেতন-ভাতা প্রাপ্ত হন অথবা এমপিওভুক্ত (MPO) শিক্ষক বা কর্মচারী হন।
৩. পেনশনভোগী:
পরিবারের মনোনীত নারী প্রধান যদি নিয়মিত সরকারি পেনশন বা অবসর সুবিধা ভোগ করেন (প্রতিবন্ধী সন্তান হিসেবে প্রাপ্ত বিশেষ পেনশন ব্যতীত)।
৪. নির্দিষ্ট অঙ্কের আর্থিক আমানত:
পরিবারের কোনো সদস্যের নামে সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে অথবা ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে ৫ লাখ টাকার বেশি স্থায়ী আমানত (FDR) বা সঞ্চয় থাকলে।
৫. যানবাহনের মালিক:
পরিবারের যেকোনো সদস্যের নামে বিআরটিএ (BRTA) নিবন্ধিত ৩ বা ৪ চাকার মোটরযান (যেমন: ব্যক্তিগত কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, বাস, ট্রাক কিংবা সিএনজি/থ্রি-হুইলার) থাকলে।
৬. বাণিজ্যিক প্রতিষ্ঠান ও লাইসেন্স:
পরিবারের সদস্যের নামে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিকভাবে নিবন্ধিত হালনাগাদ লাইসেন্স বা ব্যবসা থাকলে।
৭. আয়কর দাতা:
পরিবারের যেকোনো সদস্য যদি নিয়মিত আয়কর প্রদান করেন এবং তিনি করযোগ্য আয়ের অধিকারী হন।
৮. নির্দিষ্ট সীমার জমি:
বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) একর বা তার বেশি হলে; কিংবা অকৃষি/বাণিজ্যিক জমির বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলে।
নীতিমালা অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (NID), জন্ম নিবন্ধন, রাজস্ব বোর্ড (NBR), বিআরটিএ (BRTA), ভূমি মন্ত্রণালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর সেন্ট্রাল ডেটাবেজের সঙ্গে সরাসরি এপিআই (API) সংযোগের মাধ্যমে আবেদনকারীর দেয়া তথ্য রিয়েল-টাইমে যাচাই করা হবে। তথ্যে কোনো গরমিল পাওয়া গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও বাতিল হয়ে যাবে।