
ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রতিবেদক, মেহেরপুর
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২১:৩৭

মেহেরপুরে বাসের চাপায় শিশুর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি: সময় সংবাদ
মেহেরপুরে দূরপাল্লার বাসের চাপায় পিষ্ট হয়ে ফাহিম হোসেন (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা নিহতের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ফাহিম মেহেরপুর সদর উপজেলার রাজনগর বেলেপাড়ার ইসাক হোসেনের ছেলে এবং রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর রাস্তা পার হচ্ছিল শিশু ফাহিম। এ সময় চুয়াডাঙ্গাগামী ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরই ঘাতক চালককে গ্রেফতার, সড়কে গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপন এবং ক্ষতিপূরণের দাবিতে শিশুটির মরদেহ সড়কে রেখে অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিকেল পর্যন্ত এ অবরোধ চলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।