
নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৪:১৫

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে এ ছুটি শুরু হচ্ছে৷
গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২২ অক্টোবরের ছুটির অনুমোদন দেওয়া হয়।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী-দুর্গাপূজায় ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছুটি ছিল। এরপরের দিন ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা ছিলো। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি।
২২ অক্টোবর ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
চলতি বছর মহালয়া হয় ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।