
দৃষ্টি প্রতিবন্ধীদের পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেবো: এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৭:১৯

বিমান বাংলাদেশ এয়ারলাইনস
সৌদি আরবের বিমানবন্দর লক্ষ্য করে চলমান হামলার প্রেক্ষিতে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
একইসঙ্গে, কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে পুনরায় পরিচালনার পরিকল্পনা করছে বিমান।
শনিবার (১৭ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পেলে, ফ্লাইট চালুর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বিমান বাংলাদেশের এয়ারলাইনসের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চালু রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারছেন।
বিমান জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। চাহিদা বিবেচনায় জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।