
আ.লীগ দিল্লী থেকে আর জামায়াত দেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
প্রতিবেদক, রাঙ্গামাটি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৮:১

সড়ক অবরোধে পড়ায় পর্যটকদের মাঝে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ছবি: সংগৃহীত
রাঙ্গামাটির সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে বিশেষ স্কর্টে সাজেক ও খাগড়াছড়ি উভয়দিকে থেকে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়ি গঙ্গারাম উজোবাজার অবরোধের মুখে আটকা পড়েছে। এতে দুই পারে দুই শাতাধিক গাড়ি আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন পর্যটকরা।
রোববার (১১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
এ সময় আন্দোকারীদের সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে। অন্যদিকে পর্যটকদের নিরাপদে সাজেক ও খাগড়াছড়ি পৌঁছে দিতে বিপুল আইনশৃঙ্খলা বাহিনী সড়কে অবস্থান করছেন। সড়ক অবরোধে পড়ায় পর্যটকদের মাঝে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকা থেকে সাজেকে আসা সাজ্জাদ হোসেন বলেন, গতকাল বিকেলে আমরা সাজেক এসেছিলাম। সকালে যাবার কথা ছিল, কিন্কু রিসোর্ট মালিক জানালেন, কিছু একটা সমস্যার কারণে সকালের স্কট যাবে না। বেলা আড়াইটায় বিশেষ স্কট যাবে। সেই স্কটে এলাম। এখানে দেখছি শতশত মানুষ সড়ক অবরোধ করে রেখেছে। কিছুটা ভয়ও পাচ্ছি। জানিনা যেতে পারবো কিনা? অন্য দিকে ছুটিও আজ শেষ।
অন্যদিকে নরসিংদি থেকে ঘুরতে আসা বাইকার রায়হান জানান, আমরা এই অবরোধ সম্পর্কে অবগত ছিলাম না। বান্দরবানের বগালেক ঘুরে সাজেক যাচ্ছিলাম। এখন তো দেখছি স্থানীয়রা সড়ক বন্ধ করে আন্দোলন করছেন। শেষ পর্যন্ত দেখি কী হয়। সাজেক যেতে না পারলে ফিরে যেতে হবে হয়তো।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেক ও খাগড়াছড়ি উভয় দিক থেকে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো গঙ্গারাম উজোবাজারে আন্দোনকারীরা অবস্থান নেয়ায় আটকে পড়েছে। আমরা আটকা পড়া গাড়িগুলো ছাড়িতে নিতে আন্দোনকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি।
প্রসঙ্গত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এর নামে একদল সন্ত্রাসী সাজেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে। এমন অভিযোগে স্থানীয়দের সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন দিঘীনালা সাজেক সড়কে অনির্দিষ্টকালের জন্য অবোরোধের ডাক দেয়।