
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪১

প্রতীকী ছবি
বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। ছোট বোন ঘাটলার সিঁড়ি থেকে পিছলে গভীর পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনও পানিতে তলিয়ে যায় বলে জানিয়েছেন স্বজনরা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের পূর্বপাড়া ভূঁইয়াবাড়ির সিরাজুল ইসলাম মাস্টারের বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো ওই গ্রামের ইলেকট্রিশিয়ান বিল্লাল হোসেন ভূঁইয়ার বড় মেয়ে সামিয়া (৯) ও ছোট মেয়ে সানিয়া (৭)। তারা স্থানীয় আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে ছোট বোন সানিয়া ঘাটলার সিঁড়ি থেকে পিছলে গভীর পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন সামিয়া এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের চাচা হুমায়ুন কবির ওই পুকুরে গোসল করতে নামলে পানির নিচে পায়ে স্পর্শ লাগলে সন্দেহ হয়। পরে তিনি পানির নিচ থেকে অচেতন অবস্থায় সামিয়াকে উদ্ধার করেন। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে ছোট বোন সানিয়ার দেহও উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা দ্রুত দুই শিশুকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই বাড়ির বাসিন্দা শিরিন আক্তার জানান, বিল্লাল হোসেনের তিন মেয়ের মধ্যে সামিয়া ও সানিয়া বড় ছিল। তাদের ছোট বোন মরিয়ম আক্তারের বয়স মাত্র দুই বছর। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পরিবারটি শোকে ভেঙে পড়েছে। এ ঘটনায় আসাদনগর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শুক্রবার রাতে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জানার পর বিষয়টি খতিয়ে দেখতে একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেয়া হয়েছে।