
ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজে পুনর্মিলনীর রেজিস্ট্রেশন চলছে
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২১:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল। ছবি: সময় সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চারজনকে সাময়িকভাবে ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ৭২ ঘণ্টার মধ্যে এই প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশগুলোর প্রথমটি হলো, সব ধরনের তথ্য বিশ্লেষণ করে আহসান হাবীব, বিশাল চক্রবর্তী, হাসিবুল হাসান, আরিফুল ইসলাম এই ৪ জনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
দ্বিতীয় সুপারিশ অনুযায়ী, রাকিবুল ইসলাম, তাকবীর আহমেদ ইমন, সৈয়দ সাজহারুল ইসলাম, তানিম রহমানের এই ৪ জনের বিরুদ্ধে থাকা অভিযোগ অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া সবশেষ বুলবুল আহমেদ শরিফুল ইসলাম ও শাহরিয়ার আলম এই ৩ শিক্ষার্থীকে সতর্ক করার জন্য সুপারিশ করেছেন তদন্ত কমিটি।
তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশে সন্তুষ্ট নয় বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠনের নেতারা। তারা বলেন, অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা করতে হবে। যাদের মাস্টার্স শেষ হয়েছে তাদের সনদ বাতিল করতে হবে, পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, মামলা ও সিন্ডিকেটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন। প্রাথমিকভাবে ৭২ ঘণ্টার মধ্যে যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল সেটি দেয়া হয়েছে বলে জানান তিনি।
গত ৪ অক্টোবর অক্টোবর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্মরত ৬ সাংবাদিকসহ অন্তত ১০ জন শিক্ষার্থী।