
বেতন আটকে দেয়ায় চুয়েট ক্যাম্পাসে দিনভর উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫

১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বাতিল করে হাইকোর্টের দেয়া রায় মঙ্গলবার (৬ অক্টোবর) স্থগিত করেছেন চেম্বার আদালত।
সারা দেশের এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগে ১৫ অক্টোবর থেকে ভাইভা নিতে আইনি বাধা নেই।
১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বাতিল করে হাইকোর্টের দেয়া রায় মঙ্গলবার (৬ অক্টোবর) স্থগিত করেছেন চেম্বার আদালত। তবে রিটকারী ৪৬ শিক্ষকের জন্য ৪৬টি পদ সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে।
২০২১ সালের ২৫ মার্চ সংশোধনীর মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে প্রথমে ১২ জন এবং পরে মোট ৪৬ জন শিক্ষক হাইকোর্টে রিট করেন।
হাইকোর্ট শুনানি শেষে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করে রায় দেন। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করলে চেম্বার আদালত রায়ের কার্যকারিতা স্থগিত করেন।