
বিয়ে করলেন অভিনেতা শিমুল, দেনমোহর ৯৯৯
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৩:৩১

গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। ছবি: সংগৃহীত
রুপালি পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন বহুবার। পর্দার বাইরেও নিজের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও ফ্যাশন-ভাবনায় ভক্তদের নজর কাড়েন অভিনেত্রী জয়া আহসান।
এবার গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন ফটোশুটের কয়েকটি ছবি শেয়ার করেছেন জয়া। ছবিতে হালকা গোলাপি রঙের স্যাটিনের পোশাকে দেখা গেছে তাকে।
খোলা চুলের ঢেউ, স্নিগ্ধ সাজ আর মায়াবী অভিব্যক্তিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’ তার এই রসিকতাপূর্ণ ক্যাপশনও ছবিগুলোর সঙ্গে তৈরি করেছে আলাদা আবহ।
অভিনয়ের পাশাপাশি জয়ার ব্যক্তিত্ব, প্রকৃতিপ্রেম ও ফ্যাশন-সচেতনতা নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর খুব বেশি কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে নিজের নানা মুহূর্ত তুলে ধরেন তিনি।
নতুন এই ফটোশুটেও জয়ার স্বতন্ত্র স্টাইল ও সাবলীল উপস্থিতি ফুটে উঠেছে। বয়সের হিসাবকে পাশ কাটিয়ে নিজের মতো করে সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটানোই যেন তার ফ্যাশন-ভাবনার অন্যতম বৈশিষ্ট্য।
ছবিগুলো প্রকাশের পর অভিনেত্রীর নতুন লুক নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। গোলাপি স্যাটিনের কোমল আভা আর জয়ার মায়াবী উপস্থিতি মিলিয়ে ফটোশুটটি পেয়েছে ভিন্নমাত্রা।