
১৫ বছর পরে একসঙ্গে বড় পর্দায় আসছেন শাহরুখ-কারিনা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০২:৪১

প্রীতি ভাটিয়ার সঙ্গে অভিনেতা বিজয়েন্দ্র কুমেরিয়া। ছবি: সংগৃহীত
জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেতা বিজয়েন্দ্র কুমেরিয়া এবং তার স্ত্রী প্রীতি ভাটিয়ার ১৪ বছরের দীর্ঘ সংসার ভেঙে গেছে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা নিজেই সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে ডিভোর্সের খবরটি নিশ্চিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, টেলি টক ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বিজয়েন্দ্র স্পষ্ট করেন তার বিবাহিত জীবনের ইতি ঘটেছে এক বছর আগেই। অভিনেতা বলেন, ‘আমি অত্যন্ত ব্যক্তিগত জীবনযাপন করতে পছন্দ করি। তাই যা ঘটেছে, তা মেনে নিয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সময় প্রয়োজন ছিল। সময়ের সঙ্গে সঙ্গে মনে হয়েছে, অন্যরা নিজেদের মতো ধারণা করার আগেই বিষয়টি পরিষ্কার করে দেয়া উচিত।’
বিচ্ছেদ প্রসঙ্গে বিজয়েন্দ্র বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত রাতারাতি নেয়া যায় না। আমাদের মধ্যে অনেক মতপার্থক্য ও মানিয়ে নেয়ার সমস্যা তৈরি হচ্ছিল, যা সময়ের সঙ্গে বেড়েছে। এমন নয় যে, আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করিনি। কিন্তু শেষ পর্যন্ত বিষয়গুলো আর ঠিক হয়নি। ২০২২ সালে আমরা আলাদা হয়ে যাই। সিদ্ধান্তটি দুজনের সম্মতিতেই নিয়েছিলাম। ২০২৫ সালে আইনিভাবে আমাদের বিবাহবিচ্ছেদ হয়।’
২০১২ সালের জানুয়ারিতে মনোবিদ এবং লাইফ কোচ প্রীতি ভাটিয়াকে বিয়ে করেন বিজয়েন্দ্র কুমেরিয়া। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে প্রীতি ভাটিয়া ডিজিটাল কন্টেন্ট- শর্ট ফিল্মের নির্মাতা ও প্রযোজনায় যুক্ত হন। মডেলিং-অভিনয়ের কিছু ক্ষেত্রে কাজও করেছেন। এ জুটির 'কিমায়া' নামের একটি ১০ বছরের কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর এখন দুজনেই যৌথভাবে মেয়ের দায়িত্ব পালন করছেন।