
পূজায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৪ সিনেমা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৭:২৯

পারিবারিক পূজা মন্ডবে আরতি করছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ফাইল ছবি
বলিউড অভিনেত্রী রানি মুখার্জি প্রতি বছরের মতো এবারও মুম্বাইয়ের ঐতিহ্যবাহী নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে আরতি এবং উৎসবে যোগ দিয়েছেন। প্রতি বছরই মুখার্জি পরিবারের এই পূজায় তাকে অত্যন্ত সক্রিয় এবং ভক্তিপূর্ণ মেজাজে দেখা যায়।
এবার শারদীয় পূজার দুর্গা মায়ের আরতি ও ঐতিহ্যবাহী ধুনুচি নাচে মেতে ওঠা রানি মুখার্জির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঢাকের তালে তার স্বতঃস্ফূর্ত নাচ ভক্তদের দারুণভাবে মুগ্ধ করেছে।
পূজার দিনগুলোতে তিনি সাধারণত লাল পেড়ে সাদা শাড়ি অথবা ভারী কাজের কাঞ্জিভরম শাড়ি, কপালে বড় লাল টিপ এবং সাবেকি গয়নায় সেজে মণ্ডপে হাজির হন। তবে এবারতাকে দেখা গেছে গোলাপি রংলে কাতান শাড়িতে। শাড়ির সোনালি কাজের সঙ্গে সোনার গয়না, কপালে টিপ আর চুলের বেনিতে সাদা ফুলের মালা জড়িয়েছেন নায়িকা।
প্রসঙ্গত, মুম্বাইয়ের ঐতিহ্যবাহী নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে শুধু রানি মুখার্জি নন, প্রতিবছরই পূজায় অংশ নেন নায়িকার কাজিন বলিউড অভিনেত্রী কাজল মুখার্জিও। তানিশা এবং অয়ন মুখার্জিসহ পরিবারের অন্য সদস্যদের সাথে মিলে তারা দুর্গা পূজার তদারকি করেন। আর এ পূজায় প্রতিবছরই সামলি হন বলিউডের এক ঝাঁক তারকাও।