
মুম্বাইয়ের বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৮:৪৭

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নীলম মুনির। ফাইল ছবি
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নীলম মুনিরের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। সম্প্রতি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নীলমের স্বামী মুহাম্মদ রশিদের এক ঘনিষ্ঠ বন্ধুর টিকটক পোস্ট থেকেই অভিনেত্রীর সন্তান জন্মের খবরটি সামনে আসে। পোস্টে নবদম্পতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ওই বন্ধু।
২০২৫ সালের জানুয়ারিতে দুবাইয়ে মুহাম্মদ রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নীলম। বিয়ের পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ বাড়তে শুরু করে। এবার মা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। যদিও মা হওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে বক্তব্য জানাননি নীলম ও তার স্বামী রশিদ।
পাকিস্তানি নাটক ‘দিল মম কা দিয়া’তে উলফাত চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান নীলম মুনির। ‘কয়েদ-ই-তানহায়ে’, ‘কায়ামাত’ ও ‘কাহি দ্বীপ জালে’র মতো জনপ্রিয় নাটকগুলোতে অভিনয় করেছেন তিনি। বড় পর্দায় তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ছুপান ছুপাই’, ‘রঙ নাম্বার ২’ ও ‘চক্কর’।