
স্বর্ণমন্দিরে সারা আলি খানের কান্নার মুহূর্ত ভাইরাল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৩:২৮

হলিু্ড অভিনেতা টম ক্রুজ। ফাইল ছবি
আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননা পাচ্ছেন হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে তাকে।
আগামী বছরের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে টম ক্রুজের হাতে এই সম্মাননা তুলে দেবে প্রতিষ্ঠানটি।
এএফআইয়ের পরিচালনা পরিষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে বলেন,
টম ক্রুজ বিশ্বজুড়ে পরিচিত একজন আইকন। অভিনেতা ও প্রযোজক হিসেবে তিনি নিজের প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। তার যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে তা হলো সিনেমা এবং এর মাধ্যমে মানুষকে একত্র করার শক্তিতে প্রবল বিশ্বাস।
তিনি আরও বলেন,
সিনেমার প্রতি এই ভালোবাসাই তাকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের একজন অসাধারণ দূত করে তুলেছে। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তার হাতে তুলে দিতে পারা আমাদের জন্য সম্মানের।
হলিউড অভিনেতা টম ক্রুজ অভিনয়জীবন শুরু করেন ১৯৮১ সালে। চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করছেন ৬৪ বছর বয়সী এই তারকা। তার অভিনীত সিনেমার বিশ্বব্যাপী আয় ১৩.৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। 'টপ গান', 'মিশন: ইমপসিবল', 'জেরি ম্যাগুয়ার' ও 'মাইনরিটি রিপোর্ট'-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।