
বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন বিপাশা বসু
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৬:৪১

গুলি-কাণ্ডের পর মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রী আশিস শেলারের সঙ্গে নিজবাড়িতে ব্যান্ডেজ ছাড়াই কথা বলছেন টাইগার শ্রফ। ফাইল ছবি
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নতুন তথ্য জানিয়েছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের দাবি, টাইগার হামলাকারীদের প্রথম পছন্দ ছিলেন না।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, হামলাকারীদের নিশানায় ছিলেন বলিউডের প্রথম শ্রেণির প্রভাবশালী এক তারকা। কিন্তু ওই তারকার নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত কঠোর হওয়ায় সহজ নিশানা হিসেবে বলিউড তারকা টাইগার শ্রফকে বেছে নেন তারা।
এবিপির বরাতে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এএনআই-এর দেয়া তথ্য অনুযায়ী, নায়কের হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে ২ জন নারী। এরা হলেন রিয়ানার সোনিপতের বাসিন্দা কুণাল, সুমিত এবং উত্তরপ্রদেশের বাসিন্দা রাধা ও ববিতা।
তদন্তকারীরা বলছেন, ভারতের কুখ্যাত অপরাধী ও গ্যাংস্টার নেটওয়ার্ক লরেন্স গ্যাংয়ের সদস্য় অনিল পণ্ডিতের সঙ্গে যোগাযোগ রয়েছে ধৃত কুণাল। ওই গ্যাংস্টারের নির্দেশেই অমৃতসর থেকে পিস্তল আনা হয়। এরপর রাধা ও ববিতার মাধ্যমে মুম্বাইয়ে শ্যুটারদের কাছে তা পৌঁছানো হয়।
এদিকে হামলার পর টাইগারের সঙ্গে দেখা করেন ভারত মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন,
জুহুতে দুঃখজনক গুলি-কাণ্ডের পর টাইগার শ্রফের সঙ্গে দেখা করেছি এবং তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। এ ধরনের সহিংসতার আমাদের সমাজে কোনো স্থান নেই। তার শক্তি ও দ্রুত সুস্থতা কামনা করছি।
গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ম্যাচ খেলে ফেরার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়। এতে হাত ও বুকে আঘাত পান অভিনেতা। তবে বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।