
‘মায়াবী জ্যোৎস্না রাতে’ গানে সমরজিৎ, প্রিয়াংকা ও সুরছায়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৬:৯

অভিনেত্রী দীঘি ও ঢালিউড মেগাস্টার শাকিব খান। ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির একটি ছবি। এ দুই তারকাকে একসঙ্গে দেখে নতুন সিনেমার জল্পনা বুনছেন ভক্তরা।
শৈশবে শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন দীঘি। কিন্তু দীঘি বড় হওয়ার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাদের। তাই দুই তারকাকে নিয়ে নির্মিত সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে বরাবরই।
তবে শাকিব ও দীঘির ছবিটি সিনেমা কেন্দ্রিক নয়। শনিবার (১০ অক্টোবর) নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’অনুষ্ঠানের ফাঁকে ছবিটি তোলেন দুই তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করেন দীঘি নিজেই। ক্যাপশনে লেখেন, ‘মেগাস্টার’। এরপরই ছবিটি ভাইরাল হয় নেটপাড়ায়।
২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘চাচ্চু’ সিনেমায় শাকিব খানের সঙ্গে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন দীঘি। এছাড়া ‘দাদীমা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘১ টাকার বউ’ ও ‘তোর কারণে বেঁচে আছি’ সিনেমাতে দুই তারকার অভিনয় এখনও অমলিন রয়েছে দর্শকের স্মৃতিতে।