
ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৮

সমালোচনা থেকে মুক্তি পেতে ওজন কমানোর দিকে আরও মনোযোগী হন রাধিকা।
নারীর শরীর নিয়ে সামাজিক সমালোচনা যেন থামতেই চায় না। ওজন বেশি হলে কটাক্ষ, আবার অতিরিক্ত রোগা হলেও শুনতে হয় নানা নেতিবাচক মন্তব্য। এবার শরীরের গড়ন নিয়ে এমনই তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী রাধিকা মদন। পর্দার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো ও কমানোর সময় কীভাবে বডি শেমিংয়ের শিকার হয়েছেন, সেই অভিজ্ঞতাই তুলে ধরেছেন অভিনেত্রী।
অভিনয়ের প্রয়োজনে নিজের শারীরিক গঠনে পরিবর্তন এনেছেন রাধিকা মদন। ‘পাটাখা’ সিনেমার জন্য প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। পরে ‘শিদ্দাত’ ও ‘আংরেজি মিডিয়াম’-এর কাজের সময় ওজন কমানোর চেষ্টা করেন। আর তখনই শুরু হয় কটাক্ষ। মোটা হয়ে গেছেন, এই চেহারায় কীভাবে নায়িকা হবেন এমন মন্তব্য শুনতে হয়েছিল তাকে।
সমালোচনা থেকে মুক্তি পেতে ওজন কমানোর দিকে আরও মনোযোগী হন রাধিকা। একপর্যায়ে অতিরিক্ত ওজন কমাতে গিয়ে শারীরিকভাবেও প্রভাবিত হন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কাজ থেকে বিরতি নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু ওজন কমিয়েও সমালোচকদের মুখ বন্ধ করতে পারেননি অভিনেত্রী। যাঁরা একসময় তাঁকে মোটা বলে কটাক্ষ করেছিলেন, তাঁরাই পরে তার অতিরিক্ত রোগা হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন।
একসময় রাধিকার উপলব্ধি হয়, অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের শরীরের ওপর এমন চাপ নেওয়ার কোনো অর্থ নেই। কারণ, সমালোচনা করতে যারা অভ্যস্ত, তাদের সন্তুষ্ট করা কঠিন। এরপর থেকেই শারীরিক গড়নের চেয়ে সুস্থ থাকার ওপর গুরুত্ব দিতে শুরু করেন অভিনেত্রী। নিজের শরীর নিয়ে অন্যের মন্তব্যকে জীবনের নিয়ামক হতে না দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে, সম্প্রতি মা হওয়ার পর বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা দেখা গেছে। মাতৃত্ব থেকে অভিনয় বিভিন্ন ক্ষেত্রেই নারীর শরীর যেন অন্যের বিচার করার বিষয় হয়ে দাঁড়ায়। তবে সৌন্দর্য কোনো নির্দিষ্ট ওজন কিংবা শারীরিক গড়নের মাপকাঠিতে সীমাবদ্ধ নয়। রাধিকা মদনের অভিজ্ঞতা যেন সেই বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এলো।