
‘শয়তান মরেছে’, নানা পাটেকরকে নিয়ে তনুশ্রীর কটাক্ষ!
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৩:২৭

ইউটিউবার ধ্রুব রাঠি ও সিজেপি নেত্রী রত্না সিং। ফাইল ছবি
ভারতের দিল্লিতে সিজেপির বিক্ষোভে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই পুলিশের হাতে আটক হয়েছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। একই সঙ্গে আটক হয়েছেন সিজেপির আইনবিষয়ক সেলের প্রধান রত্না সিং। ভারতের দিল্লিতে রাজনৈতিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে এ ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে গুরগাঁওয়ে নিজের পারিবারিক বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লিতে সিজেপির ডাকা বিক্ষোভে অংশ নেয়ার পরিকল্পনা ছিল রত্না সিংয়েরও। কিন্তু বিক্ষোভে যোগ দেয়ার আগেই পুলিশের হাতে আটক হন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটের দিকে ধ্রুব রাঠির বাড়িতে প্রবেশ করেন দিল্লি পুলিশের প্রায় ৫০ সদস্যের একটি দল।
ধ্রুবকে আটকের দিনই রত্না সিং আটক হন। সূত্রের খবর, শনিবার সকালের মধ্যেই দিল্লির বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০০ জন আটক হয়েছেন।
আটক বিষয়ে সিজেপির আইনবিষয়ক সেলের প্রধান রত্না সিং সামাজিক মাধ্যমে গাড়ি থেকে ধারণ করা ভিডিও বার্তায় সর্বশেষ বলেন, ‘আমার গাড়ি যেতে দেয়া হচ্ছে না। আটকের বিষয়ে পুলিশ আমাকে কোনো কারণ জানায়নি।’
এদিকে নিজ বাড়ি থেকে হঠাৎ ধ্রুব ও রত্না সিংকে আটক করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিজেপি। দলটি ধ্রুব রাঠি ও রত্না সিংকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে বিক্ষোভকারীদের ঠেকাতে আগাম সতর্কতামূলক আটক বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করেছে ভারত সরকার।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে ভিডিও তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্রুব রাঠির বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারী ১ কোটি ৯২ লাখ, এক্সে ৩৩ লাখ এবং ইউটিউবে তাঁর চ্যানেলের গ্রাহকসংখ্যা ৩ কোটি ৩০ লাখ।