
বন্দুকের নিশানায় ছিনতাই, রক্তাক্ত অবস্থায় যা জানালেন হলিউড অভিনেতা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৭

পিনু রহমান। ফাইল ছবি
আন্তর্জাতিক আলোকচিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন সিয়েনা অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি পৃথক বিভাগে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান।
শনিবার (১০ অক্টোবর) ইতালির ঐতিহাসিক শহর সিয়েনায় আয়োজিত আয়োজনে ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এর পিপল বিভাগে পিনু রহমানের ‘দ্য গোল্ডেন বার্ডেন’ আলোকচিত্রটি বিজয়ী হয়েছে। এর মাধ্যমে তিনি অর্জন করেছেন মর্যাদাপূর্ণ Pangea Prize।
অন্যদিকে, সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড (SIPA) ২০২৬-এর ডকুমেন্টারি এন্ড ফটো জার্নালিজম বিভাগে তার ‘ব্যাড মর্নিং ইন অ্যা বার্নড ভ্যালি’ ছবিটি Highly Commended স্বীকৃতি পেয়েছে।
পুরস্কার গ্রহণের পর পিনু রহমান বলেন, আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা এবং দুটি পৃথক বিভাগে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
চলতি বছর সিয়েনা অ্যাওয়ার্ডসের ‘সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড’, ‘ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ড’ এবং ‘ড্রোন ফটো অ্যাওয়ার্ড’-এ তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৬৩টি দেশ থেকে ৪০ হাজারেরও বেশি ছবি জমা পড়ে। উৎসবটি গত ১০ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সিয়েনা ও আশপাশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে।
পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রগুলো উৎসবের মূল প্রদর্শনী ‘পিপল শেয়ারিং অল দ্য ওয়ার্ল্ড- এ দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হবে। পাশাপাশি, আয়োজকদের তথ্য অনুযায়ী, ছবিগুলো দ্বিভাষিক বিশেষ ফটোবুক সিরিজ বিয়োন্ড দ্য লেন্স-এও স্থান পাবে।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে আলোকচিত্রচর্চার সঙ্গে যুক্ত পিনু রহমান মানুষ, সমাজ, ভ্রমণ ও প্রামাণ্য আলোকচিত্রের মাধ্যমে গল্প তুলে ধরেন। এর আগে তিনি সি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল উইনার নির্বাচিত হন।