
দুর্গাপূজার মণ্ডবে আরতিতে ব্যস্ত রানি মুখার্জি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৩:১

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি ছবি প্রকাশ করে তাকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী। এরপর থেকেই ওই ব্যক্তির পরিচয় এবং অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।
গত বুধবার (১৪ অক্টোবর) ওই ব্যক্তির জন্মদিন উপলক্ষে ছবিগুলো প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। একটি ছবিতে ওই ব্যক্তির কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। অন্য একটি ছবিতে তাকে ওই ব্যক্তির হাত ধরে থাকতে দেখা যায়।
ছবিগুলোর সঙ্গে দেয়া শুভেচ্ছাবার্তায় অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর।’
ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী জানান, তার কাছ থেকেই ব্যবসা সম্পর্কে নতুন করে জানতে শিখেছেন। পাশাপাশি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার সাহস এবং নিজে কিছু করার অনুপ্রেরণাও পেয়েছেন তার কাছ থেকে।
অপু বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, জীবনের পথচলায় ওই ব্যক্তির কাছ থেকে শেখা বিষয়গুলো তার কাছে অত্যন্ত মূল্যবান। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি ওই ব্যক্তির জীবনের প্রতিটি ধাপে সাফল্য কামনা করেন এবং তার স্বপ্ন পূরণের প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছাবার্তায় ওই ব্যক্তিকে শুধু ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবেই নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও উল্লেখ করেছেন অভিনেত্রী। ভবিষ্যতেও এই বন্ধুত্ব ও পথচলা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অপু বিশ্বাসের পোস্টে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি ব্যবসা ও নিজের উদ্যোগ নিয়ে শেখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এবং তাদের সম্পর্কের বিস্তারিত বিষয়ে পোস্টে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
তবে একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী বলে জানা গেছে। তবে অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্কের প্রকৃতি নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, অপু বিশ্বাস ঢালিউডের পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টও প্রায়ই আলোচনায় আসে।