
ওটিটিতে মুক্তি পেল 'আওয়ারাপান ২'
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৮:২৯

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার পোস্টার। ফাইল ছবি
দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মিমি চক্রবর্তী অভিনীত বহুল প্রতীক্ষিত বাংলা সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র।’ তাই শেষ মুহূর্তে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, নতুন সিনেমায় আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রার চরিত্রে ধরা দেবেন মিমি। সিনেমার প্রচারণা শেষে পাড়ার পূজায় মেতে উঠবেন।
এ প্রসেঙ্গে মিমি বলেন, ‘জলপাইগুড়ির মেয়ে, কাজের সূত্রে কলকাতায় আসা।পূজার সময় কলকাতাতেই থাকি। সিনেমার প্রচার শেষে হলে পূজা নিয়ে মেতে উঠবো। পূজাতে পুরনো দিনের গান বাজানো, আলোয় আলোয় ভরে ওঠা চারিদিক, উৎসবের আমেজ মন ভালো করে দেয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৯২৬ সালের বিখ্যাত উপন্যাস ‘পথের দাবি’ এবং তা নিয়ে ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার পত্রালাপের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র।’ মিমি চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায় ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টোটা রায় চৌধুরী, কাঞ্চন মল্লিক এবং দিব্যানী মন্ডল। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।