
দুর্গাপূজার মণ্ডবে আরতিতে ব্যস্ত রানি মুখার্জি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৩:২৭

অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। ফাইল ছবি
প্রতিবারের মতো এবারও পূজা উদ্যাপনে মেতে উঠেছেন ঢালিউড চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবার পূজার দিনগুলোতে নিজের মতো করে সাজবেন তিনি।
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী, প্রতিদিনই থাকবে অভিনেত্রীর ভিন্ন পোশাক ও সাজ। পূজার দিনগুলোতে পরিবারের সাথেই আনন্দে কাটাতে ভালোবাসেন মিম।
এবারের পূজার পরিকল্পনা নিয়ে মিম সংবাদমাধ্যমে বলেন,
প্রত্যাশা করছি, সবাই মিলে অনেক সুন্দরভাবে এবং সুন্দর পরিবেশে যেন পূজার দিনগুলো কাটাতে পারি। একা নয়, সবাই মিলে যেন আনন্দ করতে পারি। পূজার উৎসব শুরু হয়ে গেছে। প্রতিবারের মতো এবারও মন্দিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
মিম আরও বলেন,
পূজার সময় অনেক উপহার পাই। তবে উপহার যেমন পাই আবার উপহার দিতেও হয়। দুটোতেই আনন্দ। এ আনন্দ আরও বেড়ে যায়, কাছের মানুষদের সঙ্গে ঘোরাঘুরিতে। আশা করছি, দুর্গাপূজার এ আনন্দ ও উৎসব আমাদের সবার হোক।