
পারিবারিক আবহে সন্তানদের নিয়ে নিজের জন্মদিন উদ্যাপন পরীমণির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯:৩৪

গুলি এসে আসিফ আকবরের গাড়ির দরজার কাচে আঘাত হানে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তিনি গাড়িতে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে রাজধানীর মগবাজারের ওয়্যারলেস মোড়ে বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার সময় সংবাদকে জানান, আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা সত্য। ভোর পৌনে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা নেই। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা সত্য। ওই সময়ে তিনি গাড়িতে ছিলেন না। কে বা কারা এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।’