
ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের পিনু রহমানের দ্বৈত আন্তর্জাতিক স্বীকৃতি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৮

হলিউড অভিনেতা কীগান অ্যালেন। ফাইল ছবি
ছিনতাইয়ের শিকার হয়ে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন হলিউডের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘প্রিটি লিটল লায়ার্স’-এর অভিনেতা কীগান অ্যালেন। ৩৭ বছর বয়সি এ অভিনেতা পশ্চিম হলিউডের একটি অভিজাত দোকানের বাইরে বন্দুক হামলার শিকার হয়েছেন।
বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) পশ্চিম হলিউডে একটি অভিজাত দোকানের বাইরে মুখোশ পরা দুই বন্দুকধারী তার ওপর হামলা করেন। মাথায় আঘাত করে খুনের হুমকিও দেন। এরপর অভিনেতার হাতঘড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
হামলার শিকার হয়ে রক্তাত অবস্থাতেই চোখে মুখে ভয় নিয়ে ভিডিও করেন অ্যালেন। এরপর বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
অভিনেতা ভিডিও বার্তায় বলেন,
লরেন সাপ্লাই’-এর বাইরে এইমাত্র আমার হাতঘড়ি ছিনতাই করা হল। দু’জন লোক আমার মাথায় আঘাত করে, আমার দিকে বন্দুক ও ছুরি তাক করে। তার পর ঘড়িটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর নিজের ঘড়ি হারানোর বিষয়টি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। অভিযোগ তুলে অভিনেতা আরও বলেন,
দুই তরুণ বন্দুক ও ছুরি দেখিয়ে আমার কাছ থেকে জিনিস ছিনিয়ে নিয়েছে। আমার ঘড়ির জন্য ওরা আমাকে খুন করার হুমকিও দিয়েছে। ওয়েস্ট হলিউড আর নিরাপদ নেই।
‘দ্য হলিউড রিপোর্টার’-এর প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মুহূর্তে কীগান অ্যালেন হাসপাতালে রয়েছেন। তার মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা হয়েছে। এদিকে অভিযুক্তদের খুঁজে পেতে তদন্তে নেমেছে পুলিশ।