
জাতীয় কবির সাহিত্য চেতনা বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৮:৩

১১ অক্টোবর অপু বিশ্বাসের জন্মদিন
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয়ের ভালোবাসাভরা শুভেচ্ছায় আরও আনন্দময় হয়ে উঠেছে অভিনেত্রীর জন্মদিন। মায়ের সঙ্গে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও মাকে শুভেচ্ছা জানিয়েছে জয়।
অপু বিশ্বাসের ফেসবুক পোস্টে ছেলের শুভেচ্ছাবার্তাটি উঠে এসেছে। সেখানে জয় লিখেছে, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মাম্মি।’ ছোট্ট এই বার্তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একগুচ্ছ ভালোবাসার ইমোজি। মায়ের প্রতি সন্তানের এমন মমতাভরা প্রকাশ জন্মদিনের আনন্দে যোগ করেছে বিশেষ মাত্রা।
১১ অক্টোবর অপু বিশ্বাসের জন্মদিন। ১৯৮৯ সালের এই দিনে বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তার। নাচ শেখার সূত্র ধরেই ধীরে ধীরে বিনোদনজগতের সঙ্গে যুক্ত হন এই অভিনেত্রী।
২০০৫ সালে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অপু বিশ্বাসের। তবে পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন অপু।
এরপর শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। বাণিজ্যিকভাবে সফল বেশ কয়েকটি চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার সুবাদে ঢালিউডে জনপ্রিয় জুটি হয়ে ওঠেন শাকিব-অপু। ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ও ‘মায়ের হাতে বেহেশতের চাবি’র মতো চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অবস্থান শক্ত করেন অপু বিশ্বাস।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন এই তারকা। ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নানা অভিজ্ঞতা ও পরিবর্তনের মধ্য দিয়ে ঢালিউডে নিজের পরিচিতি ধরে রেখেছেন অপু বিশ্বাস।
কর্মজীবনের ব্যস্ততার বাইরে ছেলে আব্রাম খান জয়কে ঘিরে অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও ভক্তদের আগ্রহের বিষয়। জন্মদিনের প্রথম প্রহরে ছেলের সঙ্গে কেক কাটার মুহূর্ত আর ‘মাই প্রিন্সেস মাম্মি’ বার্তাটি তাই বিশেষ দিনে মা-ছেলের ভালোবাসার এক মিষ্টি প্রকাশ হয়ে উঠেছে।