
১৪ বছরের সংসার ভাঙার খবর দিলেন বিজয়েন্দ্র কুমেরিয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০২:৫৪

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এবং অভিনেতা শাহরুখ খান। ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৫ বছর পর একসঙ্গে বড়পর্দায় ধরা দেবেন বলিউড অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী কারিনা কাপুর খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন কিং সিনেমার একটি বিশেষ গানে দীর্ঘ সময় পর একফ্রেমে বন্দি হচ্ছেন এ দুই তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ‘কিং’ সিনেমার বিশেষ গান 'ড্যাডি কুল'-এর মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শাহরুখ-কারিনা। চলতি মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিং হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, গানটি এক জন ভারতীয় এবং এক জন আন্তর্জাতিক শিল্পী গাইবেন। তবে তাঁরা কারা, তা এখনও প্রকাশ্যে আনা হয়নি। গানটির সুর দিয়েছেন সচিন-জিগর। তবে নির্মাতাপক্ষ ও অভিনয়শিল্পীদের তরফ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
প্রসঙ্গত,‘কাভি খুশি কাভি গাম’, ‘অশোকা’, ‘ডন’, ‘রা-ওয়ান’-এর মতো সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-কারিনা। ২০১১ সালে ‘রা. ওয়ান ’ সিনেমায় সর্বশেষ এ জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল।