
ভিউয়ের জন্য অন্যের সম্মান বিক্রি প্রসঙ্গে কঠিন প্রশ্ন ছুঁড়লেন মেহজাবীন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৩:৪২

বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে একটি ছবি প্রকাশ করেন সালমান। ছবি: সংগৃহীত
বলিউড তারকা সালমান খান তার বাবা, প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের ৯১তম জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন। বাবাকে ‘আসল মনস্টার’ আখ্যা দিয়ে হিন্দি সিনেমায় তার অবদান, ব্যক্তিত্ব ও শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা।
বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে একটি ছবি প্রকাশ করেন সালমান। ছবিতে কাউবয় টুপি ও একই ধরনের পোশাকে দেখা যায় বাবা-ছেলেকে। ছবিটির সঙ্গে দেয়া বার্তায় বাবার প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি পৃথিবীর সব বাবার অবদানের কথাও তুলে ধরেন তিনি।
সালমান তার পোস্টে লেখেন, ‘বাপ তো বাপই হয়।’ সেলিম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে ‘আসল মনস্টার’ বলেও উল্লেখ করেন অভিনেতা। তার ভাষ্য, বাবাদের সবার মধ্যেই রয়েছে এক অদম্য শক্তি। পোস্টের শেষাংশে পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ, তাদের প্রতি অত্যন্ত সদয়।’
সালমানের এই বার্তায় বাবার প্রতি ভালোবাসার পাশাপাশি জীবনের সময় ফুরিয়ে আসার বিষয়টিও উঠে এসেছে। জন্মদিনকে কেবল উদ্যাপনের দিন হিসেবে না দেখে জীবনের মূল্য উপলব্ধি করার উপলক্ষ হিসেবেও তুলে ধরেছেন তিনি।
সেলিম খান হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী চিত্রনাট্যকার। চিত্রনাট্যকার জাভেদ আখতারের সঙ্গে তার জুটি ‘সেলিম-জাভেদ’ নামে ব্যাপক পরিচিতি লাভ করে। তাদের লেখা ‘শোলে’, ‘দিওয়ার’ ও ‘জঞ্জির’-এর মতো সিনেমা হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।
বিশেষ করে সেলিম-জাভেদ জুটির চিত্রনাট্য ও সংলাপ সত্তরের দশকের বলিউডে নতুন ধরনের নায়ক, গল্প বলার ধরন এবং জনপ্রিয় চলচ্চিত্রের ভাষা তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল।