
১৬ অক্টোবর বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘স্ট্রিট ফাইটার’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২১:৪৬

চিত্রনায়িকা মৌসুমীকে যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে বের করে দেয়ার গুঞ্জন উঠেছে! ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা মৌসুমীকে যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে বের করে দেয়ার গুঞ্জন উঠেছে! সম্পত্তি নিজের নামে লিখে নেয়ার অভিযোগও ছেলে ফারদিনের বিরুদ্ধে। তবে এসব খবরকে বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছেন ওমর সানী ও ফারদিন।
সামাজিক মাধ্যমে নতুন এই বিতর্ক ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দাবি করা হয়, মায়ের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে তাকে যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে বের করে দিয়েছেন ছেলে ফারদিন এহেসান স্বাধীন। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন ওমর সানী।
রাজধানীর বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনে পারিবারিক বিষয় নিয়ে কথা বলেন এই চিত্রনায়ক। সামাজিক মাধ্যমে ছড়ানো খবরকে বানোয়াট উল্লেখ করে তিনি বলেন, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অযথা খোঁচাখুঁচি করা ঠিক নয়। পাশাপাশি, সংশ্লিষ্ট পোস্ট সরিয়ে না নিলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।
এবার মাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন ছেলে ফারদিনও। ভিডিওকলে নিজের বক্তব্যে তিনি জানান, কাজের কারণে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় থাকলেও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে।
প্রতিদিনই গ্রুপ ভিডিওকলে যুক্ত হন পরিবারের সবাই। তার দাবি, মাকে বাড়ি থেকে বের করে দেয়া কিংবা সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এসব গুজব ছড়ানো সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে গুজবের প্রতিবাদ জানিয়ে এবার আইনি পদক্ষেপের পথে ওমর সানী ও ফারদিন।