
গাড়ি লক্ষ্য করে গুলি: মামলা করলেন আসিফ আকবর
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৩২

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। ফাইল ছবি
বলিউড অভিনেতা টাইগার শ্রফ হামলার শিকারের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাইয়ে নিজের একটি ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, নিজ গাড়িতে গুলির ঘটনার পর পশ্চিম মুম্বাইয়ের খার এলাকায় থাকা তার একটি ফ্ল্যাট ৯ কোটি রুপিতে বিক্রি করেছেন টাইগার শ্রফ।
রিয়েল এস্টেট তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্সের শেয়ার করা নথি অনুযায়ী, খার পশ্চিমের রুস্তমজী প্যারামাউন্ট আবাসন প্রকল্পের নবম তলায় রয়েছে ফ্ল্যাটটি।
গত ২২ অক্টোবর এর বিক্রির নিবন্ধন সম্পন্ন হয়। ২০১৮ সালে ডেভেলপার কিস্টোন রিয়েলটরস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৭ কোটি ৬১ লাখ রুপিতে ফ্ল্যাটটি কিনেছিলেন টাইগার। যেটি প্রায় ২ কোটি রুপি লাভে বিক্রি করেছেন অভিনেতা।
তবে ফ্ল্যাটিটি বিক্রির সিদ্ধান্তের সঙ্গে অভিনেতার ওপর হামলা ও গুলিকাণ্ডের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জানা যায়নি।
প্রসঙ্গত, বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর অতর্কিত হামলার ঘটনায় মুম্বাই পুলিশের তদন্ত চলছে। এ ঘটনায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গুলিতে টাইগার অক্ষত থাকলেও আহত হয়েছেন তার গাড়িচালক ও কাছাকাছি থাকা একটি অটোরিকশার চালক। এ ঘটনায় বলিউডে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে তারকাদের মাঝে।