
বনি-কৌশানীর প্রেমে ভাঙনের সুর, নাকি শুধুই গুঞ্জন?
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২২:৫৪

বাঁ থেকে শাকিব খান, ‘মহব্বত’ সিনেমার পোস্টার ও ইউটিউবার রাকিব। ফাইল ছবি
ইউটিউবার রাশেদুজ্জামান রাকিব পা রাখলেন ঢালিউড সিনেমায়। ‘আরএনএআর’ খ্যাত এ ইউটিউব ব্যক্তিত্ব সিনেমা সমালোচক হিসেবে নেটিজেনদের মাঝে বেশ জনপ্রিয়। এবার সিনেমা নির্মাণের দক্ষতা দেখাবেন চিত্রনাট্য দিয়ে। আর এ চিত্রনাট্যে অভিনয় করবেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সিনেমাটি নির্মাণের দায়িত্বে রয়েছেন নির্মাতা হিমেল আশরাফ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশেদুজ্জামান রাকিব এবং নির্মাতা উভয়েই পোস্ট দেন। নির্মাতার পোস্টে লেখা, ‘সিনেমাকে এতদিন দেখেছেন গভীর বিশ্লেষণের চোখে, এবার সেই ভালোবাসাই রূপ নেবে গল্পের পাতায়। সিনেমা নিয়ে বিশ্লেষণের পর এবার সিনেমাকে সাজানোর পালা, রাশেদুজ্জামান রাকিব তার চিত্রনাট্য লেখার সূচনা করছেন ‘মহব্বত’ দিয়ে।’
নির্মাতার এমন পোস্টের পর নেটিজেনরা মুখিয়ে আছে সিনেমা সমালোচক চিত্রনাট্য কেমন লেখেন তা জানার। এদিকে সিনেমাটির নায়িকা কে হতে চলেছেন তা জানার জন্য উদগ্রীব দর্শক। তবে সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিনেমাটিতে কোন নায়িকা থাকছেন তা খুব শিগগিরই ঘোষণা করবেন তারা।
প্রসঙ্গত, ঢালিউড ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো এ সিনেমাতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। সিনেমাটি নির্মাণের দায়িত্বে রয়েছেন হিমেল আশরাফ এবং সিনেমাটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া।