
ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের পিনু রহমানের দ্বৈত আন্তর্জাতিক স্বীকৃতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৪:২১

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন।
ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খান। শনিবার (১০ অক্টোবর) মুম্বাই পুলিশের হাতে আটক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মুক্তির খবর জানান তারা। একই সঙ্গে আটকের সময় পুলিশের আচরণ নিয়েও অভিযোগ তোলেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্যদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন ইমরান খান, লেখা ওয়াশিংটন ও জায়েন মেরি। বিক্ষোভকারীদের দাবি ছিল, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।
ঘটনাটি শনিবার বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশিত ভিডিও ও ছবিতে ইমরান খান, লেখা ওয়াশিংটন ও জায়েন মেরিকে পুলিশের একটি ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায়। আটকের পর তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে আটকের কয়েক ঘণ্টা পরই মুক্তি পান তারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মুক্তির খবর জানান তিনজন। একই সঙ্গে আটকের সময় পুলিশের আচরণ নিয়ে অভিযোগও তোলেন তারা।
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। তবে আটকের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য বা অভিযোগগুলোর বিষয়ে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সম্পর্কে প্রতিবেদনে কোনো তথ্য দেয়া হয়নি।
মুক্তির পর ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন লেখা। জানান, তারা নিরাপদে আছেন। পরে আরেকটি ভিডিওতে দেখা যায়, বাড়ি ফিরে তিনজন একে অপরকে জড়িয়ে ধরেছেন।
তবে মুক্তির পরও ভোগান্তিতে পড়তে হয়েছে বলে অভিযোগ লেখার। তার দাবি, বাড়ি ফেরার জন্য ট্যাক্সি নিতে দেয়া হয়নি। পুলিশ চালকদের হুমকি দিচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।