
ওটিটিতে মুক্তি পেল 'আওয়ারাপান ২'
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৪:৪৯

অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায় রবি চৌধুরীর সঙ্গে শাবনূর। ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অস্ট্রেলিয়ার সিডনিতে জনপ্রিয় গায়ক রবি চৌধুরীকে পেয়ে ভক্তদের সঙ্গে মুহূর্তটি ভাগ করে নেন নায়িকা।
শুক্রবার (৯ অক্টোবর) শাবনূর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, সিডনির রাস্তায় গায়ক রবি চৌধুরীর সঙ্গে হাঁটছেন তিনি।
এরপর রবি ও শাবনূর ‘প্রেমের তাজমহল’ সিনেমার স্মৃতিতে ফিরে যান। এ সিনেমার জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’-গানটি দুজনেই গেয়ে শোনান।
ভিডিওর ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘সিডনিতে জনপ্রিয় গায়ক রবি চৌধুরীকে পেয়ে ‘প্রেমের তাজমহল’ ছবির স্মৃতিতে ফিরে গেলাম। তার কণ্ঠে সেই জনপ্রিয় গানের দু’লাইন শুনলাম, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন।’ বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরীর সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।’
নায়িকার এ পোস্টের মন্তব্যের ঘরে ভক্তরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। দুজনেরই গানের প্রশংসা করেছেন অনেকে। তবে অনেক বাংলা সিনেপ্রেমীরা নায়িকার ভুলও ধরেছেন। মন্তব্যের ঘরে তারা লিখেছেন, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ গানটি ‘ভালোবাসি তোমাকে’ সিনেমার,‘প্রেমের তাজমহল’ সিনেমার নয়। অনেক ভক্ত আবার জানিয়েছেন, জনপ্রিয় গানটির মূল কণ্ঠশিল্পী রবি চৌধুরী ছিলেন না। এ গানের মূল শিল্পী ছিলেন খালেদ হাসান মিলু এবং কনক চাঁপা।