
মা হলেন অভিনেত্রী নাফিজা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৯:১৬

বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ফাইল ছবি
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ। বিশেষ দিনটিতে তাই ভক্তদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
বুধবার (২১ অক্টোবর) ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন বিপাশা। ছবিতে লাল রংয়ের শাড়িতে হাজিন হন নায়িকা। তার শারদীয় সাজ হৃদয় ছুঁয়েছে ভক্তদের।
বাঙালি এ অভিনেত্রী বিজয়া দশমীতে ভক্তদের উদ্দেশ্যে ক্যাপশনে লেখেন, ‘শুভ বিজয়া’।
শারদীয় দুর্গাপূজায় অংশ নেয়ার পর ফেসবুকে শুধু নিজের ছবিই প্রকাশ করেননি বিপাশা, স্বামী ভারতীয় অভিনেতা ও মডেল করণ সিং গ্রোভার ও একমাত্র কন্যাসন্তান দেবীর সঙ্গেও ছবি প্রকাশ করেছেন। সুখী এ পরিবার দেখে নায়িকাকে শুভ কামনা জানাচ্ছেন নেটিজেনরাও।
২০০১ সালে আব্বাস মাস্তান পরিচালিত থ্রিলার চলচ্চিত্র ‘আজনবি’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন বিপাশা বসু। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় ২০১৬ সালের ৩০ এপ্রিল ভালোবেসে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। ২০২২ সালে এ জুটির সংসার আলো করে আসে কন্যা সন্তান। বর্তমানে সিনেমা জগত থেকে দূরে সরে স্বামী, সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন ভারতীয় এ অভিনেত্রী।