
জাতীয় কবির সাহিত্য চেতনা বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২০:২৮

ষাটের দশকের বাংলা ও উর্দু চলচ্চিত্রের পরিচিত মুখ, বর্ষীয়ান অভিনেত্রী নাসিমা খান আর নেই।
ষাটের দশকের বাংলা ও উর্দু চলচ্চিত্রের পরিচিত মুখ, বর্ষীয়ান অভিনেত্রী নাসিমা খান আর নেই। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানা গেছে।
বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাসিমা খান। দীর্ঘ অভিনয়জীবনে বাংলা ও উর্দু—দুই ভাষার চলচ্চিত্রেই কাজ করেছেন তিনি। ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত চলচ্চিত্রে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
১৯৫৯ সালে এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন নাসিমা খান। পরে ১৯৬১ সালে সালাহউদ্দিন পরিচালিত ‘যে নদী মরু পথে’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এই ছবিতে রওশন আরার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন নাসিমা।
বাংলা চলচ্চিত্রের পাশাপাশি উর্দু ছবিতেও অভিনয় করেছেন এই শিল্পী। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘নাচঘর’ ও ‘ধারাপাত’ উল্লেখযোগ্য। দীর্ঘ বিরতির পরও চলচ্চিত্রের সঙ্গে তার যোগাযোগ ছিল। সর্বশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রে তাকে দেখা যায় বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
চলচ্চিত্রের পর্দায় একসময় পরিচিত মুখ হয়ে ওঠা নাসিমা খানের জীবনে পরবর্তী সময়ে এসেছে নানা ব্যক্তিগত চ্যালেঞ্জও। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ছোট ছেলে নাবিল নাসির কুশল নিখোঁজ হওয়ার ঘটনায় তাকে উদ্বেগের মধ্য দিয়ে সময় কাটাতে হয়। বিষয়টি নিয়ে সে সময় গণমাধ্যমে তার আকুতির খবর প্রকাশিত হয়েছিল।