
বিয়ে ও সন্তান প্রসঙ্গে যে বার্তা দিলেন সালমান খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৮:১৮

‘দেশু ৭’ সিনেমার পোস্টারে দেব ও শুভশ্রী। ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে টালিউড তারকা শুভশ্রী গাঙ্গুলি ও দেব অভিনীত নতুন সিনেমা ‘দেশু ৭’। দর্শক আগ্রহে এরইমধ্যে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির আয় ছাড়িয়েছে কোটি টাকার ওপরে।
স্যাকনিল্কের তথ্য বলছে, অগ্রিম টিকিট বিক্রি শুরুর প্রথম দিনে ১৭ হাজার ২৩১টি, দ্বিতীয় দিনে ১২ হাজার ১৯৬টি, তৃতীয় দিনে ১১ হাজার ৪৭৬টি, চতুর্থ দিনে ৭ হাজার ১৮২টি এবং পঞ্চম দিনে ৬ হাজার ৯১৬টি টিকিট বিক্রি করেছেন হল মালিকরা। ৫ দিনের হিসেবে ৫৫ হাজার ১টি অগ্রিম টিকিট বিক্রি হলে ১৬ হাজার ১৩টি শো থেকে এ সিনেমার মোট আয় হয়েছে ৯০ লাখ ৭৬ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৬ লাখ টাকা)।
এ সাফল্য প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক, পরিচালক ও নায়ক দেব বলেন, ‘দেশু ৭’ সিনেমায় নায়িকা হিসেবে শুভশ্রীকে প্রথম পছন্দ ছিল কারণ সিনেমার টিমে ও থাকা মানেই আমার জেতার ৯৯ শতাংশ চান্স আছে।
ক্যারিয়ারের দীর্ঘ বিরতি ভেঙে গত বছর দেব-শুভশ্রী অভিনীত সিনেমা ‘ধূমকেতু’মুক্তি পায়। সিনেমাটি দারুণভাবে লুফে নেয় দর্শক। এ জুটির রসায়ন পর্দায় যে সিনেপ্রেমী দর্শক পছন্দ করেন তারা এবার অপেক্ষার প্রহর গুনছেন এ জুটির অভিনীত সপ্তম সিনেমা ‘দেশু ৭’-এর।
আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন-রোমান্টিক সিনেমা ‘দেশু ৭’। সিনেমায় দেব, শুভশ্রী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য।