
আজ কোথায় কী? (১০ অক্টোবর ২০২৬)
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ৭:৪২

রোববার (১১ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে ‘হাওর অঞ্চলের বোরো ধানের ফলন বৃদ্ধি ও ব্রি ধান-১১৮-এর সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন কৃষিমন্ত্রী।
সভা শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের’ (ফ্রিপ) আওতায় সিলেট সদর উপজেলার কৃষকদের মধ্যে ভর্তুকিমূল্যে ট্রাক্টর বিতরণ করা হবে।
সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।