
ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৬:১০

বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় কঠোর মুদ্রানীতি চলমান রাখার সঙ্গে উন্নয়নকে এগিয়ে নিতে নির্ভরযোগ্য নীতি কৌশল সাজানোর পরামর্শও দিয়েছে সংস্থাটি।
দেশের বেসরকারি খাতে বিনিয়োগ আর কর্মসংস্থানে স্থবিরতার মধ্যেই বাড়ছে মূল্যস্ফীতি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে জনজীবনে স্বস্তি নিশ্চিতে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সংস্থাটির বার্ষিক সম্মেলনের চতুর্থ দিনে আঞ্চলিক অর্থনৈতিক আউটলুক প্রকাশনা অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে করণীয় কী? এমন প্রশ্নের জবাবে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দেয় আইএমএফ। অর্থনীতিকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করতে, নির্ভরযোগ্য নীতি কৌশল সাজানোর তাগিদ সংস্থাটির।
এর কিছুক্ষণ পর আইএমএফর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতে চলমান সংস্কার কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর পরপরই সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গেও অর্থমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে যোগ দেয় বাংলাদেশ প্রতিনিধি দল।
বৈঠক শেষে আমির খসরু জানান, নতুন ঋণ কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের আর্থিক খাতের বিশ্বাসযোগ্য সংস্কারে আস্থা রাখছে আইএমএফ ও বিশ্বব্যাংক।
তিনি বলেন, ‘তবে ব্যাংকিং খাত, কর-জিডিপি অনুপাতসহ কিছু বিষয়ে সংস্থাটির যে পর্যবেক্ষণ রয়েছে, সেটা থাকা স্বাভাবিক। বাংলাদেশেরও কিছু বিষয়ে নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে। এরইমধ্যে অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে এবং বেশ কিছু বিষয় সমাধান হয়েছে। বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। আগামী কয়েক মাস ধরে এ প্রক্রিয়া চলতে পারে।’
আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ নিয়ে আলোচনা ভালো হয়েছে এবং তা এগিয়ে নেয়া হচ্ছে। আগামী দিনগুলোতে আলোচনা অব্যাহত রেখে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।’