
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন নেয়া শুরু
ইয়ানূর সিফাত
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৩:২২

বিশ্ববাজারে হালাল পণ্যের বিপুল চাহিদা থাকলেও বাংলাদেশ থেকে এসব পণ্য রফতানিতে সনদ গ্রহণের প্রক্রিয়া নিয়ে জটিলতার কথা বলছেন ব্যবসায়ীরা। বর্তমানে পণ্য রফতানির জন্য ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে সনদ নেন তারা।
এতে সময় ও খরচ বেশি লাগে। পাশাপাশি এসব সনদের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে অনেক ক্ষেত্রে অন্য দেশ থেকে সনদ নিয়ে পণ্য রফতানি করতে হয় ব্যবসায়ীদের।
এসব বিষয় তুলে ধরে শনিবার (১০ অক্টোবর) রাজধানীর গুলশানে জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকের ‘হালাল পণ্যের মাধ্যমে রফতানি বহুমুখীকরণের নতুন দিগন্ত উন্মোচন’ শীর্ষক ত্রৈমাসিক জার্নালের প্রথম সংখ্যা প্রকাশ করে বিসিআই। অনুষ্ঠানে হালাল পণ্য রফতানির সনদ প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেন বিসিআই সভাপতি।
এ সময় হালাল পণ্যের আন্তর্জাতিক বাজার ধরতে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর তাগিদ দেন খাতসংশ্লিষ্টরা। উৎপাদন খাতের সক্ষমতা বাড়াতে ম্যানুফ্যাকচারিং ইনডেক্সের বিষয়টিও তুলে ধরেন ব্যবসায়ীরা। পাশাপাশি রফতানি খাতের উৎপাদন ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে জ্বালানি সংকট নিরসনের ওপর জোর দেন তারা।