
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৬:৫২

চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৭৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ০৬ ডলার রেমিট্যান্স।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি অক্টোবর মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৭৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ৬৯ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯৩৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আর গত অর্থবছরের একই সময়ে যা এসেছিল ৮২৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১৩ দশমিক ১০ শতাংশ।
এর আগে গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর আগে গত আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ও ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।