
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৮:৭

ঢাকা স্টক এক্সচেঞ্জ। ফাইল ছবি
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ২৫ শতাংশ বা ১ হাজার ৭২৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ২০৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা।
চলতি সপ্তাহে ডিএসইতে একটি বাদে কমেছে সব কয়টি সূচকের মানও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫৬.০৭ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ। ডিএসইএস সূচক কমেছে ১৩.২৯ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ। তবে ডিএস-৩০ সূচক বেড়েছে ২.১৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ।
ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭৮২ কোটি ৩২ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৩০ কোটি ৬২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৭৪৮ কোটি ৩০ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৪৯ কোটি ৬৬ লাখ টাকা বা ২১.১৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৪৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭০৬ কোটি ১২ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮১টি কোম্পানির, কমেছে ২৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.১৫ শতাংশ ও ০.৯২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৬৬০.৯৬ পয়েন্টে ও ৯০১৭.১৪ পয়েন্টে।
এছাড়া সিএসআই সূচক ১.৯৯ শতাংশ ও সিএসই-৫০ ০.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৭৯৯.৫৪ পয়েন্টে ও ১০৭২.০৬ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক কমেছে ০.৮১ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১৩৫৩৪.৩৭ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৩৩ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১৩৮ কোটি ২২ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৬২ কোটি ৮৯ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ২২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির কোম্পানির শেয়ার দর।