
জনগণের সরকার বলেই বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে: অর্থ উপদেষ্টা
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:১৪

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান। ছবি: সংগৃহীত
পোস্টে ইউএস-বাংলা জানায়, রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩৮১/বিএস৩৮২ (ঢাকা-রিয়াদ-ঢাকা) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারিত হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেয়া হবে।
এছাড়া আপাতত বিমানবন্দরে যাওয়া থেকে বিরত থাকতে এবং ফ্লাইটের স্ট্যাটাস, পুনরায় টিকিট বুকিং ও সবশেষ তথ্য জানতে যাত্রীদেরকে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় এখন পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা যায়।
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১০ অক্টোবর) হুতিদের হামলার পর থেকে কার্যত স্থবির হয়ে পড়েছে ঢাকা-রিয়াদ রুটের বিমান চলাচল। এদিকে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ আরেক বিমানবন্দর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১১ অক্টোবর) থেকে বিমান ওঠানামা বন্ধ থাকায় থেকে ঢাকা থেকে দাম্মামগামী নতুন কোনো ফ্লাইটও ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন দাম্মামগামী যাত্রীরাও।