
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২২:২৯

ন্যাসনাল ব্যাংক ও সোনালী ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত
তারল্য সংকটে ভোগা ন্যাশনাল ব্যাংককে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ৭ হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় ১০% সুদে ন্যাশনাল ব্যাংককে টাকা ধার দেয় সোনালী ব্যাংক।
আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারীকে চাহিদা মতো অর্থ দেওয়ার নির্দেশনা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
প্রসঙ্গত, অর্থপাচার-অনাদায়ী খেলাপি ঋণের চাপ ও অর্থ লুটপাটের কারণে লোকসানে চলে যায় এক সময়ের লাভজনক ন্যাশনাল ব্যাংক।
সবশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ব্যাংকটির লোকসান ছিল ২ হাজার ২৮৬ কোটি টাকা। এই সময়ে শেয়ার প্রতি লোকসান দাঁড়ায় ৭ টাকা ১০ পয়সায়। ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটির লোকসান ছিল শেয়ার প্রতি ৩ টাকা ৬ পয়সা ও মোট লোকসান ছিল ৯৮৫ কোটি টাকা। ব্যাংকটির খেলাপি ঋণের হার বেড়ে এখন ৬৫ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। গত জুন মাস শেষে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি বেড়ে ২৩ হাজার ৩২৬ কোটি টাকায় পৌঁছায়।