
৯ দিনের মাথায় ফের কমলো স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ২০:৭

বাংলাদেশ ব্যাংকের লোগো
জরুরি সাইবার নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে, বিশ্বে ইন্টারনেটের বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
সাইবার নিরাপত্তা গবেষকদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এক দশকেরও বেশি সময় ধরে অশনাক্ত থাকা এসব দুর্বলতা খুঁজে পাওয়া গেছে।
ক্যালিফ ও উইজের গবেষকেরা ওপেনএআইয়ের ‘প্যাচ দ্য প্ল্যানেট’ কর্মসূচির আওতায় এ দুর্বলতাগুলো শনাক্ত করেন।
ওপেনএআইয়ের মতে, সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমস্যা এটি। যা এক দশকেরও বেশি সময় ধরে কারো নজরে পড়েনি।
এতে ইন্টারনেটের প্রায় ৭০% ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নিরাপত্তা ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছে। তা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ সিস্টেম অফলাইনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্রান্স ও ফিনল্যান্ডের সরকারসহ বিশ্বের অনেক বেসরকারি প্রতিষ্ঠানও তাদের কিছু ওয়েব পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
অন্যান্য দেশের মতো জাপানের প্রধানমন্ত্রীও তাদের সর্বজনীন ওয়েবসাইটগুলো পিএইচপিতে চলছে কি না, তা যাচাই করার আহ্বান জানিয়েছেন।