
সোনালী-জনতা-রূপালী ব্যাংকের ৩ এমডির নিয়োগ বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৭

শীর্ষ চাল উৎপাদনকারী দেশগুলো থেকে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় চালের দাম ঊর্ধ্বমুখী। ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে সরবরাহ সংকটের আশঙ্কায় চাল ও চিনির দাম বাড়ছে। অন্যদিকে, রফতানি চাহিদা দুর্বল হওয়া এবং নতুন ফসল বাজারে আসায় গম ও ভুট্টার দাম কমেছে।
শীর্ষ চাল উৎপাদনকারী দেশগুলো থেকে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে চালের দাম ২০২৪ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। বর্তমানে প্রতি ১০০ পাউন্ড চালের দাম দাঁড়িয়েছে ১৭ ডলার ১৩ সেন্টে। এক মাসের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ৬ দশমিক ৯৬ শতাংশ।
অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে উত্তেজনা বাড়লেও বিশ্ববাজারে গমের দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে দাম ৪ দশমিক ৮৫ শতাংশ কমে বুশেলপ্রতি ৬ ডলার ৪০ সেন্টে নেমেছে। মাসের হিসাবে কমেছে ১০ দশমিক ৬৮ শতাংশ।
রফতানি চাহিদা দুর্বল থাকায় নিম্নমুখী ভুট্টার দামও। সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে ৪ দশমিক শূন্য ৮ শতাংশ। বর্তমানে প্রতি বুশেল ভুট্টার দাম ৪ ডলার ৬০ সেন্ট। এক মাসে দাম কমেছে ১৪ দশমিক শূন্য ৯ শতাংশ।
এদিকে, সরবরাহ কমার আশঙ্কা ও অপরিশোধিত তেলের উচ্চমূল্যের প্রভাবে চিনির দামও বেড়েছে। পণ্যটির দাম ২০২৫ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। বর্তমানে প্রতি পাউন্ড চিনির দাম ২১ সেন্ট। এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ১১ দশমিক ৫৮ শতাংশ।