
ব্রহ্মপুত্রে জেলের জালে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইড়, বিক্রি কত টাকায়?
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৯:৪৬

বাংলাদেশ ব্যাংকের ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি–উদ্যোগ’-এর প্রথম ধাপে ৮টি জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। আগামী ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬টি জেলায় এ কর্মসূচির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রান্তিক পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট উপজেলার তফসিলি ব্যাংকের শাখাগুলোতে তরুণরা এই আবেদন জমা দেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক সবচেয়ে বেশি ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে নেত্রকোনায়। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনী জেলায় ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রথম ধাপে অন্তর্ভুক্ত ৮টি জেলা ছাড়া দেশের অবশিষ্ট ৫৬টি জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যে কোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দেয়া যাবে।
উল্লেখ্য, এ কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে অর্থায়ন ও ব্যবসায়িক সহায়তা দেয়া হবে। যোগ্য উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ ও অনুদানের মাধ্যমে তহবিল সুবিধা পাবেন।