
ইমার্জেন্সি ব্যালেন্স ৫০০ টাকা করার প্রস্তাব মোবাইল অপারেটরদের
শাহ অলিদুর রহমান
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ৯:৫৯

মৌলভীবাজারের বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। ছবি: সময় সংবাদ
মৌলভীবাজারের বাজারে গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি উঠতে শুরু করেছে শীতের সবজিও। তবে বাজারে সবজির সরবরাহ থাকলেও দাম চড়া। ক্রেতা-বিক্রেতারা বলছেন, দুর্গাপূজা ঘিরে গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে কয়েক টাকা বেড়েছে।
রোববার (১১ অক্টোবর) বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পেঁপে, ঢ্যাঁড়স, কাঁকরোল, বরবটি, বাঁধাকপি ও বেগুনসহ বিভিন্ন সবজি ৫ কেজির এক পাল্লা ২০০ থেকে ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, শীতের সবজি শিম ও ফুলকপি ৫ কেজির এক পাল্লা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়।
বিক্রেতারা জানান, শীতের এসব সবজি দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে মৌলভীবাজারে আনা হচ্ছে। স্থানীয় বাজারে গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি শীতের সবজির সরবরাহও বাড়তে শুরু করেছে।
এদিকে, অতিবৃষ্টি ও বন্যার কারণে এবার মৌলভীবাজার জেলায় সবজির উৎপাদন কম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত কচুর লতি, লালশাকসহ বেশ কিছু সবজি পাওয়া যাচ্ছে।
পাইকারি বাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে, বিক্রেতাদের দাবি, দুর্গাপূজা উপলক্ষে সবজির দাম সামান্য বেড়েছে।