
জনগণের সরকার বলেই বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে: অর্থ উপদেষ্টা
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৭

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় কথা বলছেন ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। ছবি: সংগৃহীত
আসন্ন রমজানকে সামনে রেখে এখন থেকেই ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
সোমবার (১২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভেজাল খাদ্য, ওষুধের উচ্চমূল্য, এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা তিনি এ কথা বলেন।
ক্যাব সভাপতি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি হচ্ছে। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। এই পরিস্থিতিতে ভোক্তাদের স্বস্তি ফেরাতে সিন্ডিকেট ভেঙে বাজারে কার্যকর নজরদারি নিশ্চিত করতে সরকারকে কাজ করতে হবে।
আসন্ন রমজানকে সামনে রেখে এখন থেকেই সক্রিয় হয়ে উঠছে ব্যবসায়ী সিন্ডিকেট জানিয়ে তিনি আরও বলেন, এখনই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে রমজানে ভোক্তাদের আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।