
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৮:১৮

অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অধিদফতরের ৪৩টি দল একযোগে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে এ তদারকি কার্যক্রম পরিচালনা করে।
এর মধ্যে রাজধানীর মধ্য বাড্ডায় কফি ও সসের নকল প্যাকেজিং করে বাজারজাত করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও ইন্দ্রানী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অধিদফতর জানায়, ‘Nascafe Coffee’, ‘American BBQ Sauce’ ও ‘Yellow Mustard Sauce’-এর নকল প্যাকেজিং করে বাজারজাত করার দায়ে দোহা করপোরেট, মাসুম এন্টারপ্রাইজ ও জুনায়েদ এন্টারপ্রাইজকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযানে এসআরবি-১ ও বাড্ডা থানা পুলিশ সহযোগিতা করে।
দেশব্যাপী অভিযানে গ্যাস সিলিন্ডারের সরবরাহ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পর্যবেক্ষণের পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করা হয়। এ ছাড়া হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতের বিষয়গুলোও তদারকি করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে সঠিক ও হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মজুতদারি এবং কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। পণ্য কেনাবেচার রশিদ বা ভাউচার সংরক্ষণ এবং ক্রেতাদের তা দেয়ার নির্দেশনাও দেয়া হয়।
জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। তদারকি কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
অধিদফতর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়েছে। কেনাকাটার সময় বিক্রেতার কাছ থেকে রশিদ বা ভাউচার সংগ্রহ করতেও বলা হয়েছে।
পণ্য কেনার ক্ষেত্রে অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদফতরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে। বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও ভোক্তা-অধিকার নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদফতর।