
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫

ফাইল ছবি
জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে প্রতি লিটার (শুল্ক ও মূসকসহ) ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে প্রতি লিটারের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।
বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। এতে সই করেন বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেট গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্ট মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার (শুল্ক ও মূসকমুক্ত) ১.০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১.১৮৮২ ডলার করা হয়েছে। আগে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৭৭০ ডলার ছিল। ফলে প্রতি লিটার শূন্য দশমিক ১১ সেন্ট দাম বাড়লো।
নতুন এ মূল্য ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।